দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হরমুজ প্রণালির ওপর যে কৌশলগত প্রভাব অর্জন করেছে, ইরান তা কোনোভাবেই হাতছাড়া করবে না বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ও বিশ্লেষক আমিন সাইকাল।
তিনি বলেন, ‘দুই পক্ষই একে অপরের ওপর ব্যাপক ক্ষতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই অনেক দিক থেকে প্রায় সীমায় পৌঁছে গেছে।’
সাইকালের মতে, এমন পরিস্থিতিতে যৌক্তিকভাবে আলোচনায় বসার কথা। তবে বর্তমানে তা হচ্ছে না। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু ইরান কখনোই সেটি ছেড়ে দেবে না।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘উসকানিবিহীন যুদ্ধের’ ফলে হরমুজ প্রণালি ইরানের জন্য এক ধরনের ‘পুরস্কার’ হয়ে উঠেছে।
সাইকাল আরও বলেন, ‘এই উসকানিবিহীন যুদ্ধের কারণে ইরান এই কৌশলগত সুবিধা অর্জন করেছে এবং যেকোনো মূল্যে তারা সেটি ধরে রাখতে চাইবে।’
সূত্র: আল-জাজিরা
/অ